প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’। প্রায় তিন বছর পর জেলার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হয়েই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। নতুন এই সিক্যুয়েলে অতিথি চরিত্রে দেখা গেছে হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলালকে।
সিনেমাটি ভারতেই ১ হাজার ৫০০ পর্দা ও বিশ্বব্যাপী ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রয়েছে ‘জেলার ২’। এবং দ্বিতীয় স্থানে ‘জন নায়াগান’।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’। সিনেমাটি প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৫.২৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিনে প্রায় ৮৫ কোটি রুপি আয়ের মাধ্যমে দুই দিনের মোট আয় দাঁড়ায় ২১০ কোটি রুপিতে। আর তৃতীয় দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে সিনেমাটির মোট আয় পৌঁছে যায় ৩১৭ কোটি রুপিতে।
২০২৩ সালের ১০ আগস্ট বিশ্বব্যাপী ২,৯০০ পর্দায় মুক্তি পেয়েছিল প্রথম সিক্যুয়েল ‘জেলার’। মুক্তির আগেই সাড়া ফেলা ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য পায় এবং মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ৬০০ থেকে ৬৩৫ কোটি রুপি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ অক্টোবর ২০২৬/এএ





