Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা এবং হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে। সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন বিবৃ‌তি‌তে পুনর্ব্যক্ত করা হয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array