প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।
ইশরাক পোষ্যকোটায় এসেছে, বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম: নিলোফার মনি
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করে তুলছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ অক্টোবর ২০২৬/এএ





