Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জনপ্রিয় অ্যান্থোলজি ফ্র্যাঞ্চাইজি ‘লস্ট স্টোরিজ’-এর তৃতীয় কিস্তি নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামী ১৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে একযোগে প্রিমিয়ার হবে এই সিরিজ। এবার মানুষের পারস্পরিক মানবিক বন্ধন কেন্দ্র করে নির্মিত চারটি নতুন গল্প দেখতে পাবেন দর্শকরা। খবর: বলিউড হাঙ্গামা

এবারে পরিচালনাতেও এসেছে পরিবর্তন। নতুন এই কিস্তিতে একসঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের চার নির্মাতা—বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ।

তারকা বহুল কাস্টিং ও যৌথ প্রযোজনা আরএসভিপি এবং ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। যে তালিকায় আছেন রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, বিজয় ভার্মা, রাধিকা মদন, অভিষেক ব্যানার্জি, সিদ্ধার্থ, আলী ফজল, সানা থাম্পি ও গুরফাতেহ পীরজাদা।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কিরণ রাও, তানাজী দাশগুপ্ত, অবিনাশ সাম্পাত, সমুখী সুরেশ, শকুন বাত্রা, সামীহা সাবনিস, অশ্বথী নাম্বুদিরি, নিতেশ ভাটিয়া, উৎকারশিনী বৈশিষ্ট্য এবং বিশাল ভরদ্বাজ।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array