Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, দেশের আকাশে এরই মধ্যে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে গতকাল রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তুরস্ক, তিউনিসিয়াসহ কয়েকটি দেশ এরই মধ্যে জিলহজ মাসের শুরু ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এসব দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ মে ২০২৬/এএ


Array