Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে সারাদেশে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২০ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিম হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে মারা গেছে চারজন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে মোট ২০ হাজার ৪৭৪ জন।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array