প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, স্থানীয় সময় শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ মে ২০২৬/এএ
Array





