প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের সাতটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলিসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে যে সব এলাকায় বৃষ্টি হবে না, সেখানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ এপ্রিল ২০২৬/এএ
Array





