প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ‘ছক’ অনুসারে সিটি কর্পোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) ওইসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে।
পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ মার্চ ২০২৬/এএ





