প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ (সোমবার) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ (EK 582 ) নাম্বার ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।
এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৯ মার্চ ২০২৬/এএ
Array





