Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্সের।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ০৪টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। আগের সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৪ মার্চ ২০২৬/এএ


Array