Menu

অমিত কুমার উকিল, সাস্কাটুন থেকে  ::‌ কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে কানাডার স্থানীয় সময় ২৬ মার্চ শনিবার স্থানীয় একটি চার্চে সন্ধ্যা ৭টায় মূল অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডঃ মভিনুল হক, ডঃ জীবন পোদ্দার, নিশীত দত্ত, ফেরদৌস আলম, সাস্কাটুন ওয়েস্ট এর এমপি মিঃ রোডেকপ।

আলোচনা সভার পর স্বাধীনতা দিবসের পাশাপাশি বসন্তবরন এর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় নাসরিন শেলীর মনোমুগ্ধকর সেতার পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরাও আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ মার্চ ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ