Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি :: কানাডার ক্যালগেরিনিবাসী ডা. গুলশান আক্তারের বড়বোন গুল নাহার বেগম বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ১৮ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা আলহাজ্ব মোকসেদ মিলারের চাতালে আজ ১৯ জুন শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গুল নাহার বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরাতন পৌরসভা রোড নিবাসী, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আহমেদ হোসাইন মৌলভী স্যারের সহধর্মিণী; মরহুম সিরাজ উদ্দিন আহমেদ ও ওসিমন বিবি চৌধুরীর কন্যা; কানাডার ক্যালগেরি নিবাসী ডা. গুলশান আক্তার এবং হারুন-মামুন- কামরুজ্জামানের বড় বোন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ জুন ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ