Menu

সভাপতি, মোহাম্মদ আজাদ ,

সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার

অমিত কুমার উকিল,সাসকাচুয়ান থেকে ::‌ কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রিয় সংগঠন বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান (বিকাশ/ BCAS) এর ২০২২-২০২৩ নতুন সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার।

গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনারবৃন্দ এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা হয়। এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষনা দেয়। ১৬ নভেম্বর নির্বাচন কমিশনারবৃন্দ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়।মনোনয়ন পত্র প্রত্যাহারের একদিন পর ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছে। আর তাই প্রকাশিত প্রার্থীরাই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষনা করা হয়।

নির্বাচন কমিশনার জনাব নাজমুল খন্দকারের কাছে সদস্যপদ নবায়ন করতে সমস্যাসহ নির্বাচন বয়কট বিষয়ে জানতে চাইলে উনি বলেন- ” আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিকভাবে কোন বিষয়ে অভিযোগ করেনি তাই এইগুলো অবান্তর। আমরা আমাদের উপর ন্যাস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। কমিউনিটির সবাইকে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।

২০২২-২০২৩ এর নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন
প্রেসিডেন্ট – মোহাম্মদ আজাদ

ভাইস-প্রেসিডেন্ট – (ফাইন্যান্স এন্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক

ভাইস-প্রেসিডেন্ট – (সোশ্যাল অ্যাফেয়ার্স) মোঃ আরিফ হাসান

ভাইস-প্রেসিডেন্ট – (কালচারাল অ্যাফেয়ার্স ) হ্যাপি রানী দেব

জেনারেল সেক্রেটারি – মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার

সেক্রেটারি – (ফাইন্যান্স এন্ড বাজেট) জামাল উদ্দিন সেক্রেটারি – (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার

সেক্রেটারি – (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী

সেক্রেটারি – (স্পোর্টস এন্ড এন্টারটারটেনমেন্ট) প্রিটেন বড়ুয়া

সেক্রেটারি – (মেম্বারশিপ এন্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার

সেক্রেটারি – (ইয়ুথ এন্ড চিলড্রেন এক্টিভিটিজ) রাজিয়া সুলতানা

সেক্রেটারি – (ওমেন্স অ্যাফেয়ার্স ) শামসুন নাহার

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ডিসেম্বর ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ