Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা গত অক্টোবর ১৭,২০২১ ইং, রবিবার, স্থানীও ক্যানবাংলা স্টুডিও তে কনসাল জেনারেল অব বাংলাদেশ- টরোন্ট,ক্যানাডা’র জনাব নাইম উদ্দিন আহমেদ এর এক বিদায় সম্বর্ধনার আয়োজন করে। বক্তারা আলোচনায় কনসাল জেনারেল এর সাফল্যময় কর্ম-কাণ্ডের কথা তুলে ধরেন এবং উত্তরোত্তর তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আলোচনায় অংশ নেন- উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার উপদেষ্টা সুশীতল চৌধুরী, শ্যামল ভট্টাচার্য, কসাল মানসুরীন খান চৌধুরী,কনসাল ও হেড অব চেন্সরী মনোয়ার মকাররম, উদীচী সহ-সভাপতি সুমন সাইয়েদ,সদস্য দীনা সাইয়েদ। নাইম উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও উদীচীর সাফল্য কামনা করে অপূর্ব বক্তব্য রাখেন। আলোচনাপর্ব শেষ করেন উদীচীর সভাপতি মামুনুর রশীদ।

এরপর তাঁর হাতে উদীচীর পক্ষ থেকে সভাপতি ও সাধারন সম্পাদক একটি ক্রেস্ট উপহার দেন। কনসাল জেনারেল এর পক্ষ থেকেও উদীচীকে ফুল এবং প্রশংসাপত্র উপহার প্রদান করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সুমি বর্মণ, গৌরী দাস, কামরান করিম,জয়া দত্ত সেনাপতি, ইন্দীরা রায়, বিপ্লব কর্মকার, শবনাম শায়লা তনুকা, স্বপ্না দাস, সোহানা আমিন,মিথুন রেজা,সুমন সাইয়েদ,মহাম্মাদ আমানুল্লা,দীনা সাইয়েদ ও মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যাকুলীন রিজারিও।কামরান করিম এর প্রশ্নোত্তর পর্বের পর নৈশ ভোজে সবাই অংশ নেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ অক্টোবর  ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ