Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কানাডার ক্যালগেরিতে আগামী ১৭ অক্টোবর নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি এসোসিয়েশনে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠনের পঞ্চম প্রযোজনা কারলোগোলদনি’র বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাসের রচনায় ‘নওকার শয়তান মালিক হয়রান’। নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ হক।

মুক্তবিহঙ্গ এর সভাপতি জাহিদ হক বললেন: করোনা ভাইরাস কোভিড-১৯ ও কানাডার বর্তমান সার্বিক অবস্থার কথা চিন্তা করে আমাদের নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’- গতবছরে আমরা তারিখ পিছিয়ে ছিলাম। সকলের স্বাস্থ্যের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আগামী ১৭ ই অক্টোবর নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি এসোসিয়েশনে নাটকটি আমরা মঞ্চে নিয়ে আসছি। আলবার্টা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্য বিধি মেনেই দর্শকদেরহলে প্রবেশ করতে দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন মুক্ত বিহঙ্গের সদস্য তাসফিন হোসেন, মৌ ইসলামসহ অন্যরা।নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস।

শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ। সমাজের অসঙ্গতিগুলোকে দূর করে সচেতনতার মাধ্যমে মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ ‘মুক্তবিহঙ্গ’ নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন নতুন প্রযোজনা। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে। গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করেছেন।

ইতোমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে। আর এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সিটি অফ ক্যালগেরি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ ‘বেঙ্গলি থিয়েটার’- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ অক্টোবর  ২০২১ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ