Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ডাক্তার শামীম আহসান, রাজবাড়ীর মানু‌ষের বিশ্বস্ত ও ভরসার এক‌টি নাম। ক‌রোনা চি‌কিৎসায় তার অবদান অনসীকার্য।জেলায় ক‌রোনা সংক্রম‌ণের শুরু থে‌কে গতকাল ‌সোমবার (২ আগষ্ট) পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নিটের নের্তৃত্ব দেন ডাঃ শামীম আহসান। এ সময় তার দেয়া নিঃস্বার্থ সেবায় সুস্থ্য হ‌য়ে উ‌ঠে‌ছেন শতশত ক‌রোনায় আক্রান্ত জ‌টিল ও ক‌ঠিন রোগী‌। এছাড়া তার পরাম‌র্শে বাসায় চি‌কিৎসা নি‌য়ে হাজার হাজার রোগী সুস্থ্য হ‌য়ে‌ছে। এবং করোনা রোগী‌দের সেবা দেবার পাশাপা‌শি প্র‌তি‌দিন হাসপাতা‌লের আউট ডোরে শতশত রোগী দেখ‌তেন তি‌নি।

এই মহান মানুষ‌টি ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে তার নিজ বাড়ী‌তে‌ চি‌কিৎসাধীন আছেন। ত‌বে তি‌নি সুস্থ্য ও স্বাভা‌বিক আছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।শামীম আসহান রাজবাড়ী সদর হাসপাতা‌লের মেডিসিন ও কার্ডেওলোজি বিভাগের চি‌কিৎসক।তি‌নি জানান, গতকাল থে‌কে একটু অসুস্থ্য বোধ করে‌ছি‌লেন। এবং আজ র্যা‌পিড টেস্ট করা‌লে প‌জে‌টিভ আসে। এর পর থে‌কেই তি‌নি বাসায় আছেন। এবং ভাল আছেন। দ্রুত সুস্থ্যতার জন্য সবার দোয়া কামনা ক‌রেছেন। এবং সবাই‌কে স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলার পাশাপা‌শি ভ্যাক‌সিন নেবার অনু‌রোধ জানান।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের ক‌রোন‌া ইউ‌নিট ও জরুরী বিভা‌গের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, শামীম আহসান স্যার মহান মানুষ। তি‌নি জনগ‌ণের জন্য কাজ ক‌রেন। কে ভাল কে খারাপ, সেটা দে‌খেন না। রোগী হ‌লেই বিন‌য়ের স‌ঙ্গে সব শু‌নে চি‌কিৎসা দেন। ক‌রোনার শুরু থে‌কে সাধারন রোগী‌দের পাশাপা‌শি স্বেচ্ছায় ক‌রোন‌া রোগী‌দের চি‌কিৎসার দ্বা‌য়িত্ব নেন। কখনও সময় হিসাব ক‌রে রোগী দে‌খেন নাই। তার নের্তৃ‌ত্বে রাজবাড়ী‌তে ক‌রোনার সার্বিক চি‌কিৎসা হ‌য়ে‌ছে। এবং তি‌নি সফল। আজ সেই মানুষ‌টি ক‌রোনায় আক্রান্ত। আল্লাহর রহম‌তে স্যার দ্রুত সুস্থ্য হ‌য়ে আবার রোগী‌দের পা‌শে দাঁড়া‌বেন সে প্রত্যাশা ক‌রেন।

তি‌নি আরও ব‌লেন, হাসপাতা‌লে শামীম স্যার নাই, এ জন্য চি‌কিৎসায় একটু হ‌লেও ব্যাঘাত ঘট‌বে। ত‌বে তার কাছ থে‌কে শি‌খে এখন ক‌রোনা রোগী‌দের ভাল চি‌কিৎসা দি‌চ্ছেন নতুন দ্বা‌য়িত্ব নেয়া মে‌ডি‌কেল অ‌ফিসার ডাক্তার শাখাওয়াত।এ‌দি‌কে ডাঃ শামীম আহসা‌নের ক‌রোন‌ায় আক্রা‌ন্তের খব‌রে সাধারন মানুষ, অসুস্থ্য ব্য‌ক্তি, সাংবা‌দিকসহ সকল শ্রেনী পেশার মানুষ তার দ্রুত সুস্থ্যতা কামনা ক‌রে‌ছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ আগস্ট ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ