Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যালগেরিতে উৎযাপিত স্টামপিড সপ্তাহ পালনের অংশ হিসাবে “স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট” এবং কানাডাকে আরও সবুজ করতে ক্যালগেরিতে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে “চারারোপণ” কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সদস্যরা।এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি যশোরাজ সিং হালান, এম এল এ ইরফান সাবির, এম এল এ ডেভিনদর টুরসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু ও সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, যুগ্মসাধারণ সম্পাদক ডঃ তাসফিন হোসাইন তপু, যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার, কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ পুনম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম মাজাহার, সোশ্যাল সেক্রেটারি হাসান রহমান, পাবলিক রিলেশন সেক্রেটারী মেহেদী হাসান রনি, প্রফেশনাল এবং স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি রিনাত হক নিলয়, মাল্টিমিডিয়া সেক্রেটারি মোশারফ হোসাইন মাসুদসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। এ সময় তরুন প্রজন্ম স্টাম্পপিড ব্রেকফাস্টের খাবার বিতরণে সহযোগিতা করে।

এ সময় সভাপতি মোঃ রশিদ রিপন বলেন, কানাডা অন্য অনেক দেশের চাইতে সবুজ। আমাদের এই চারারোপন কর্মসূচি কোমলমতি শিশুদেরকে সবুজের গুরুত্ব বুঝতে সাহায্য করবে এবং কানাডাকে আরো বেশি সবুজে ভরে তুলতে অনুপ্রেরণা দেবে। এটি একই সাথে প্রকৃতিপ্রেম ও দেশপ্রেমের সংমিশ্রণ। ফলে তারা সুনাগরিক হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। এছাড়াও তিনি আদিবাসীদের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মানসিক ও শিক্ষা বিকাশের পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে ও দক্ষতা অর্জনে পারদর্শী হয়ে উঠুক আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি।যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার জানান, বৈশ্বিক মহামারির করোনাকালীন এই সময়ে চারা বিতরণের এই কর্মসূচি ছোট ছোট শিশু কিশোরদের তাদের অবসর সময়টুকুকে আরও আনন্দময় করে তুলবে।

কোষাধক্ষ্য সানিলা মাহমুদ পুনম বললেন- ভিন্নধর্মী এই উদ্যোগ আমাদের কোমলমতি শিশুদের আগামী দিনের পথচলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন-কমিউনিটির উন্নয়নে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, দেশ সেবার ব্রত তাদের নিজেদের এবং সমাজের উন্নয়ন ঘটাবে-এটাই আমাদের প্রত্যাশা।নতুন প্রজন্মের মাঝে চারা বিতরন কর্মসূচির পরিকল্পনাকারী ছিলেন রিতা কর্মকার।

উল্লেখ্য বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি দুই দেশের মধ্যকার সম্পর্ক গভীরভাবে বজায় রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ জুলাই ২০২১ /এমএম

 

 


Array

এই বিভাগের আরও সংবাদ