Menu

অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি :: কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুনে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদের (এসএসপিপি) আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় লক্ষী নারায়ণ মন্দিরে তিনদিনব্যাপী দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।

আশ্বিন মাসের শুরু মানেই বাঙালির মননে পূজার গন্ধ। দেশেই হোক কিংবা প্রবাসে। উৎসবের প্রতিটি দিন ছিল ভক্তিময়, সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলায় মুখর।

দেবী দুর্গার আরাধনায় ভক্তদের উপস্থিতি, পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও পূজার নানা আয়োজন এই উৎসবকে করেছে আনন্দ মুখোর। এবার দূর্গা এসেছে ঘোড়ায় চড়ে যার ফলস্বরূপ ধরিত্রী হবে সামাজিক অস্থিরতা, যুদ্ধ বা বিশৃঙ্খলায় পরিপূর্ণ।

প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীদের একক ও দলীয় সঙ্গীত, নৃত্য পরিবেশনা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

বিজয়া দশমী ও সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় এই বৃহৎ অনুষ্ঠানের । দশমী শুধু দুর্গাপূজার সমাপ্তি নয়, এটি এক নবযাত্রার সূচনা। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে শুভ শক্তির বিজয় ঘোষণা করেন, আর সেই বিজয়ের আলোয় আলোকিত হয় মানবসমাজ। দশমীর দিনে, দেবী দুর্গা এই মর্ত্য থেকে আবার কৈলাসে ফিরে যান। এই বিদায়ে যেমন মনকে ভারাক্রান্ত করে, তেমনই বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদের (এসএসপিপি)’র সভাপতি দেবল চৌধুরী সুন্দরভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রবাসী সকল বাংলাদেশীদের কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ অক্টোবর ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ