প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি ও খুলনা বিভাগে তিনজন করে এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইজন পুরুষ।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ সেপ্টেম্বর ২০২৬/এএ
Array





