Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরি শহরে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে ৪২তম বার্ষিক জলসা সালানা ২০২৬ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় আলোচক, কমিউনিটি প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা জামাতের প্রায় ছয় হাজার সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনে খাতামান নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা এবং ইসলামের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্বশান্তি, সহনশীলতা ও আন্তধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকেরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক উন্নতি ইসলামের শিক্ষা ও মূল্যবোধ তুলে ধরা এবং বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি করা। সম্মেলনে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন।

স্থানীয় মুসলিম কমিউনিটির পাশাপাশি অন্যান্য ধর্ম ও সংস্কৃতির মানুষেরাও সম্মেলনে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন ক্যালগেরির বহুসাংস্কৃতিক সমাজে ধর্মীয় আলোচনা, পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধির একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ আগস্ট ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ