Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে জমজমাট দূর্গা পূজা মেলা। ক্যালগেরি’র বাংলাদেশ সেন্টারে শনিবার ‘বারাকা এ্যপায়ারেল’ এর আয়োজনে সারাদিন ব্যাপী আনন্দঘন বর্ণিল পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বাহারি রকমের শাড়ি, মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম প্রদর্শিত হয়। মেলায় ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

‘বারাকা এ্যপায়ারেল’ এর স্বত্তাধিকারী আরিফা রব্বানী বলেন, প্রথমবারের মতো দূর্গা পূজা মেলার আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। মেলায় আমাদের নতুন নতুন কালেকশন ছিল। এরমধ্যে মহিলাদের দের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ এর পাশাপাশি সাজ সরঞ্জামের পণ্য।

তিনি বলেন, বৈচিত্র্যময় দূর্গা পূজা মেলা শুধু কেনাকাটা নয়, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে।

তিনি বলেন, মেলার প্রধান আকর্ষণ ছিল ‘বারাকা এ্যপায়ারেল’ শাড়িতে সৌন্দর্য গিফট। তিনি আরো বলেন দূর্গা পূজায় মহিলাদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদান ঘটবে তা আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে, ‘বারাকাহ অ্যাপারেল’ গর্বের সাথে ক্যালগেরির বাংলাদেশী কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। ইতিমধ্যেই গ্রাহকদের অবিরাম ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনের মাধ্যমে এক অসামান্য খ্যাতি অর্জন করেছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ