আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ক্যালগেরি শহরে অ্যালবার্টা প্রদেশ থেকে সম্প্রতি তানিশা হাসান স্কুল পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতায় একটি স্বর্ণপদক জিতে আমাদের বাংলাদেশী কমিউনিটিকে গৌরবান্বিত করেছে। যা বাংলাদেশী কিশোর কিশোরীদেরকে অনেক উৎসাহিত করছে।
কামরুল হাসান এবং শামীমা নার্গিসের কন্যা তানিশা, ওয়েস্ট মাউন্ট চার্টার্ড নামক একটি বিখ্যাত গিফ্টেড স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
তানিশা আঞ্চলিক এবং জেলা পর্যায়ের বক্তৃতা প্রতিযোগিতা পেরিয়ে এই প্রদেশের সেরা অনেক বক্তাদের হারিয়ে জিতে এনেছে প্রথম বক্তার পুরস্কার। এই বিজয় শুধু তার একার নয়, সে তার পরিবার, স্কুল, বন্ধু-বান্ধব এবং বাঙালি কমিউনিটিকেও অনেক গর্বিত ও আনন্দিত করেছে।
তানিশার বাবা-মা সবার কাছে তানিশার সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া প্রার্থনা করেছেন, যাতে করে সে বাংলাদেশের নাম গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে।
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১১ ফেব্রুয়ারি ২০২৬/এএ




