Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭৪ জন। শনিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৬ জন পুরুষ ও ৯৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ অক্টোবর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ