Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক,প্রবাস বাংলা ভয়েস :: পরিবার, প্রতিবেশী ও বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে গাই জ্যাকবস কমিউনিটি গার্ডেনে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া (বিডিক্যান্স)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজকীয় গ্রীষ্মকালীন ভোজ’।

বিডিক্যান্সের স্বেচ্ছাসেবকদের আয়োজনে বাগানি, তাঁদের পরিবারের সদস্য, শিশু, প্রবীণ ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সাজানো বাগানে ছিল ছবি তোলার বিশেষ ব্যবস্থা, শিশুদের খেলাধুলা এবং সবার জন্য মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে বাগানি, প্রবীণ ও শিশুদের সম্মাননা জানানো হয়।

আয়োজনের সবচেয়ে আবেগঘন পর্বে বাগানিরা তাঁদের জীবনসঙ্গীদের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, গাই জ্যাকবস কমিউনিটি গার্ডেন শুধু শাকসবজি ও ফুল চাষের জায়গা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার একটি মিলনস্থল।

“আমরা এখানে শুধু শাকসবজি ও ফুলের বীজ বুনি না, মানুষের মধ্যে সম্পর্কের বীজও বুনতে চাই,”—বিডিক্যান্সের পক্ষ থেকে বলা হয়।

আয়োজকেরা সকল বাগানি, পরিবার, প্রতিবেশী ও স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলকভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ অক্টোবর ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ