Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় গরম আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭৫ শতাংশ।

গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৭ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ