Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রে অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ দেশ‌টি‌তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়া‌রি) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভ্রমণের আগে নিয়মগুলো জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক ও চুক্তি নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা যায়, তবে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন।

অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানো অথবা ভবিষ্যতে এদেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ ফেব্রুয়ারি ২০২৬/এএ


Array