বাংলানিউজসিএ ডেস্ক :: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’-এর প্রধান নির্বাহী পদে নিয়োগ পাওয়ায় টিম ডিএমপির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে টিম ডিএমপির সদস্যরা তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনারকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন এ সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এই চুক্তির মেয়াদ আগামী ১৪ সেপ্টেম্বর, ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০১৯/ এমএম
Array





