Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মানুষের ঢল নেমেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ, টিএসসি ও শহীদ মিনারের এলাকায় হাজারো মানুষের ভিড়।

শহীদ মিনারে দেখা যায়, নতুন বছরকে বরণ করে নিতে কয়েকশ মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। কেউ কেউ পরিবার নিয়েও এসেছেন। গল্প আড্ডায় সময় পার করছেন প্রিয়জনদের নিয়ে।বিদায় বছরের গ্লানি ভুলে নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে বরণ করতে আনন্দময় সময় কাটাতে এসেছেন এখানে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩১ ডিসেম্বর ২০২৩ /এমএম

 


Array