Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে ও বাড়িরে ছাদে কোনো গানবাজনা ও আতশবাজি ফোটানো যাবে না। এছাড়া যে কোনো ডিজে পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (১১ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।ডিএমপি কমিশনার বলেন, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে থার্টি ফার্স্ট নাইটেআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, প্রত্যেকটি চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে হবে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা।কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো গানবাজনা ও আতশবাজি ফোটানো যাবে না। ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে। থার্টি ফার্স্ট নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ডিসেম্বর ২০২৩ /এমএম

 


Array