Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আগামী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা ভারী ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, গাজের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ম্যাচ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। ফলে রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা বর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

পরবর্তী ৩ (৯-১১ সেপ্টেম্বর) দিনের আবহাওয়ার পূর্বাভাস

৯ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: রংপুর, মামনসিংহ ও সিলেট বিভাগের অনেক জারগানা; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১০ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক লাগে না ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গার অস্থায়ীভাবে মা থেকে মাঝারি মানের বৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১১ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু ভাগ্যের অস্থায়ীভাবে দমকা হাওয়ায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে প তাপমাত্রা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ সেপ্টেম্বর ২০২৩ /এমএম

 

 


Array