বাংলানিউজসিএ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ২২ হাজার ৯১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
সারাদেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৮৫৮ জন রোগী চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৪৩ জন। ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বাড়লেও রাজধানীর হাসপাতালগুলোতে গত দুদিন ধরে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে। তবে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রোগী বেড়েছে।
২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন আক্রান্তদের মধ্যে ৯৬৯ জন। তার আগে শুক্রবার ৯৯৬ জন এবং বৃহস্পতিবার ভর্তি হয়েছিল এক হাজার ১৫০ জন। শুক্রবার ৬৯১ জন ভর্তি হয়েছিল দেশের বিভিন্ন হাসপাতালে, শনিবার পর্যন্ত ভর্তি হয়েছে ৬৮০ জন।
ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ৯০৫ জন। শুক্রবার ছিল চার হাজার ১৯০, বৃহস্পতিবার ছিল তিন হাজার ৪৬৪ জন। ঢাকার বাইরে বর্তমানে চিকিৎসাধীন আছে দুই হাজার ৩৮১ জন, চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৫২৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।
শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মিটফোর্ড হাসপাতালে। এই হাসপাতালে চিকিৎসাধীন আছে ৯৮ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৯৩ জন। এছাড়া ঢাকা শিশু হাসপাতালে ১৪২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৬৪, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২২৬, বারডেম হাসপাতালে ৭২, বিএসএমএমইউতে ১৪৩, পুলিশ হাসপাতালে ২০১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৯, বিজিবি হাসপাতালে ৩৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৫৮ এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বমোট চার হাজার ৪৭৭ জন ভর্তি আছে। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা দুই হাজার ৭৮৩ জন। বাকি এক হাজার ৬৯৪ জন বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শনিবার ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৮১ জন চিকিৎসা নিচ্ছে। শুক্রবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক হাজার ৯৬৯।
রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২১৫ জন, মোট চিকিৎসাধীন আছে ৪২৮ জন। চট্টগ্রাম বিভাগে নতুন ডেঙ্গু রোগী ১২৯ এবং চিকিৎসাধীন ৪৩২ জন, খুলনা বিভাগে নতুন ৬৩ এবং চিকিৎসাধীন ৪০৯ জন, রংপুর বিভাগে নতুন ৫৪ জন এবং ভর্তি ২১৩ জন, রাজশাহী বিভাগে নতুন রোগী ৬৯ জন, চিকিৎসাধীন ৩২৫, বরিশাল বিভাগে নতুন ৬৭ জন এবং চিকিৎসাধীন ১৯৭ জন, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩১ জন এবং হাসপাতালে ভর্তি ১০০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে নতুন রোগী ৫২ জন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭৭ জন।
জেলা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন। শরীয়তপুরে ৩৪ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা নিশ্চিত করেছেন। এছাড়া মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে।
শরীয়তপুর: জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৩৪ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিস। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২জন এবং জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ২জন।
গাইবান্ধা: গতকাল শনিবার পর্যন্ত গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ১৫জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে সিভিল সার্জন জানিয়েছেন, গোটা গাইবান্ধা জেলায় এ পর্যন্ত ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে।
চট্টগ্রাম: লোহাগাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফ বলেন, বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে ডেঙ্গুজ্বরে সাত মাসের এক শিশু রোগী শনাক্ত হয়। হাসপাপতালে একটি টীম শিশুটির খোঁজ-খবর নেন। শনিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত ঢাবির এক শিক্ষার্থী ভর্তি হন। হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য স্পেশাল কক্ষ রাখা হয়েছে।
জামালপুর: গত চার দিনে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ৫ জন রোগী শনাক্ত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন জানান, রোগীদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বরিশাল: গতকাল শনিবার দুপুর পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৭ জন। ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধের (গøুকোজ স্যালাইন) ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ। অতিরিক্ত ফি দিয়ে ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষাসহ গøুকোজ স্যালাইন এবং ওষুধ কিনতে হচ্ছে। গত ১৬ জুলাই থেকে শনিবার পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত ২১৮। এদের মধ্যে ৯৩ জন পুরুষ, ৩৯ জন নারী এবং শিশু ৯জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরো ৩৭ ডেঙ্গু রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৭৫ জন বাড়ি ফিরে গেছেন। মারা গেছে ২ জন। গতকাল দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ১৪১জন। এছাড়া গৌরনদীতেও ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ: গফরগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ডেঙ্গু আক্রান্ত ৬ জন। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার জ্বর নিয়ে চিকিৎসা নেন ৪ জন। মেডিকেল অফিসার দিবাকর সাহা বলেন, ডেঙ্গু আক্রান্ত বাইরে থেকে এসেছেন।
গাজীপুর: সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও স্ত্রী ভাগ্নিসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভ‚ষণ দাস বলেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, উপজেলার আল-রাফি হাসপাতালে ১৫ জন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ডিকেএমসি হাসপাতালে ১৩ জন, মেমোরী হাসপাতালে ৪ জন, ভুলতা জেনারেল হাসপাতালে ৫ জন, মায়ের ছায়া জেনারেল হাসপাতালে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা / ০৪ আগস্ট ২০১৯/ এমএম





