Menu

রাজধানীর ২৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট

বাংলানিউজসিএ ডেস্ক :: এবার রাজধানীর ২৩টি স্থানে গরুর হাট বসবে বলে জানিয়েছে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এছাড়া জনদুর্ভোগের ও যানজটের কথা চিন্তা করে এবার নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

সূত্র জানায়, কোরবানির পশু বেচাকেনায় এবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে ব্যবস্থা থাকছে ৯টি পশুর হাট এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে থকছে ১৪টি পশুর হাট। এরই মধ্যে বেশির ভাগ হাটের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ইজারাদাররা। হাটগুলোতে কোরবানির পশু প্রতি হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা ৫ ভাগ। এছাড়া হাটগুলোতে তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি জাল নোট সনাক্তকরণ মেশিন এবং বৃষ্টিকে মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, পশু ক্রেতা-বিক্রেতাদের কোনরকম হয়রানি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেদিকে পূর্ণ নজর রাখা হবে।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৩ আগস্ট ২০১৯/ এমএম


Array