Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকা প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকে।মঙ্গলবার সকাল ৯টায় দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতার সৃষ্টি হয়। এর ফলে এ বিপর্যয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা সুমন।

তিনি জানান, এ ত্রুটির পর বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর বিদ্যুৎহীন হয়ে যায়। পরে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়।তিনি আরো জানান, মেরামত শুরুর পর সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।এদিকে ত্রুটির কারণ ও স্থান এখনো চিহ্নিত করা যায়নি। সেটি খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পিজিসিবির এ মুখপাত্র।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ সেপ্টেম্বর ২০২২ /এমএম

 


Array