Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল। আর ওই সময়ে ১ জনের মৃত্যু হয়। এতে গত দিনের তুলনায় শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪০ জন ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ২৩ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১৬ জন সিলেট বিভাগের। এই সময়ে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২১ জন।২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ আগস্ট ২০২২ /এমএম

 


Array