প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র হজ পালন শেষে হজ পালন শেষে ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ৬ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন।রোববার হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে রোববার রাত ২টা পর্যন্ত এসব হাজি দেশে ফিরেছেন।
বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজিদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে পৌঁছে। ওইদিন ৪১৬ জন হাজি নিয়ে রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জুলাই ২০২২ /এমএম





