প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ২৭ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২২৩ জন এবং শনাক্ত ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আর গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩১ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২২ /এমএম
Array





