Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঢাকায় আসা তুর্কি নাগরিকের উপসর্গ মাঙ্কিপক্সের নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।তিনি বলেন, ‘তার মাঙ্কিপক্সের কোনো উপসর্গ নেই। তার শরীরে যে ফুসকুড়ি, তা দীর্ঘদিনের চর্মরোগের কারণে।’এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এ মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই। লক্ষ করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশ কিছু অনলাইন-ইলেকট্রনিক সংবাদমাধ্যমে দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে- সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। এ তথ্য সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। এ মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই। ভবিষ্যতে কোনো ব্যক্তি আক্রান্ত হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।মাঙ্কিপক্সে সংক্রমিত বেশিরভাগ রোগীই কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। তবে মাঙ্কিপক্স তেমন গুরুতর না হলেও হঠাৎ রোগটির প্রাদুর্ভাব বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমিত ব্যক্তিদের তিন সপ্তাহ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ জুন  ২০২২ /এমএম


Array