প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। তবে এই সময়ে ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষায় ৭৩ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে।
‘বাংলাদেশে আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না’‘বাংলাদেশে আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না’বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ মার্চ ২০২২ /এমএম





