Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  টানটান উত্তেজনাপূর্ণ লিগ কাপের ফাইনাল ম্যাচে টাইব্রেকার রোমাঞ্চে চেলসিকে ১১-১০ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা রেকর্ড গড়েছে লিভারপুল। তারা ছাড়িয়ে গেছে ম্যানচেস্টার সিটিকে। লিগ কাপে এটা লিভারপুলের নবম শিরোপা, যা যে কোনো ক্লাবের চেয়ে সর্বোচ্চ।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে দুদলই ছিল সমানে সমান। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। প্রথমার্ধ গোলশূনতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই গতি বাড়ায়। তাতে কোনো কাজ হয়নি।

নির্ধারিত সময়ের খেলা কোনো দল গোল করতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু গোল করতে ব্যর্থ লিভারপুল ও চেলসির ফুটবলাররা। শেষ পর্যন্ত খেলা গোলশূন্যতেই শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।ইব্রেকারে দুই দল মিলিয়ে গোল করলো ২১টি! সাডেন ডেথে এগার নম্বরটি মিস করলেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবাগা। তাতেই কারাবাও কাপের রেকর্ড শিরোপা নিশ্চিত হয়ে গেলো লিভারপুলের।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array