প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর বৃহস্পতিবার রাত তিনটায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলা্হি রাজিউন)| তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চাচা।
তার পরিবার থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।আকবর খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী সাবিনা আকরাম। তার মৃত্যু কালে বয়স হয়েছিলো ৪৫ বছর।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২২ /এমএম
Array





