প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে ফের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩১ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।
এর আগে ২৯ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ৬ জানুয়ারি ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা ধরা পড়ে। এরপর থেকে দৈনিক সংক্রমণ এক হাজারের উপরে রয়েছে।এ পরিস্থিতিতে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভ শেষে এখন তৃতীয় ঢেউ চলছে। ফলে ভাইরাসটির গণসংক্রমণ শুরু হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ জানুয়ারি ২০২২ /এমএম





