Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ টলিউডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই একের পর এক তারকার আক্রান্ত হওয়ার খবর আসছে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে। ইতোমধ্যে জিৎ গাঙ্গুলী, সৃজিত মুখার্জী, রাজ চক্রবর্তী, শুভশ্রী, পার্নো মিত্র, শ্রীজাত, শতরূপা সান্যাল, মিমি চক্রবর্তী, দেব ও চিত্রনাঙ্গদা চক্রবর্তীর করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার সেই তালিকায় যোগ হলো শ্রীলেখা ‍মিত্রের নাম।পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক পেজে তার করোনা ধরা পড়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষা করান তিনি। শুক্রবার সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ আসে। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী জানান, আগে তার মাথা ব্যথা ও জ্বরের মতো উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে।এর আগে গত বৃহস্পতিবার একদিনে টলিউডের প্রথম সারির ছয় তারকার করোনা ধরা পড়ে। তারা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব, রেশমি সেন, মিমি চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ জানুয়ারি  ২০২২ /এমএম


Array