প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেট তারকা। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান স্মার্টফোনন মেলায় এই চুক্তি হয়েছে।
সাকিবের সঙ্গে চুক্তি প্রসঙ্গে অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘অপো সবসময় স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বোচ্চ ভালো সেবার অভিজ্ঞতা দিতে নিত্যনতুন প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। তাইতো ২০২১ সালের মার্চ পর্যন্ত অপো ৭৫ হাজারের বেশি প্যাটেন্ট আবেদন করেছে আছে যার ৬৮ হাজার ইউটিলিটি প্যাটেন্ট। শতাংশ হিসেবে এটি প্রায় ৯০ শতাংশ।’
এদিকে অপোর সঙ্গে চুক্তি করার পর টাইগার অলরাউন্ডার বলেন, ‘অপোর সাঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কারণ অপো কাটিং এজ প্রযুক্তি দিয়ে লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে। আগামীতে অপো ভক্তদের জন্য দারুণ কিছু কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২২ /এমএম





