Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ছয় মাস আগেও বেশ মোটা ছিলেন ওপার বাংলার টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনগুপ্ত। এ জন্য তাকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি তার দীর্ঘ দিনের প্রেমি অভিনেতা অঙ্কুশ হাজরাও। সারাক্ষণ মোটা মোটা বলে ক্ষ্যাপাতেন।মাত্র ছয় মাসে অঙ্কুশের সেই ঠাট্টার মোক্ষম জবাব দিলেন ঐন্দ্রিলা। এই সময়ের মধ্যে ১৬ কেজি ওজন কমিয়েছেন নায়িকা! ছিপছিপে সম্মোহনী ঐন্দ্রিলাকে দেখে এখন মুগ্ধ তার প্রেমিক অঙ্কুশ।

মেদ ঝরা নতুন ঐন্দ্রিলার ছবি দিয়ে ইনস্টাগ্রামে অঙ্কুশ জানিয়েছেন, প্রেমিকার এই উদ্যোগ আর পরিশ্রমের জন্য তিনি গর্বিত। ছবি দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেতা, ঐন্দ্রিলার দীর্ঘ দিনের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘কালো টিকা লাগা। বাচ্চা মেয়েদের এত ‘হট’ হতে নেই।’প্রসঙ্গত, বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। গত বছর তারা একসঙ্গে সিনেমায়ও অভিনয় করেছেন। দীর্ঘ দিনের সম্পর্ককে পরিনতি দিতে চলতি বছরে তারা বিয়ে করবেন বলে গুঞ্জন রয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি  ২০২২ /এমএম


Array