প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। দেশটিতে বর্তমানে চলছে ‘বাঘি’ তারকার ‘গণপত’ ছবির শুটিং। তারই শুটিয়ে গুরুতর আঘাত পেয়েছেন টাইগার। অভিনেতার চোখ ফুলে ঢোল। কালসিটেও পড়ে গেছে চোখে।দেখা যায়, সবুজ রঙা টি-শার্টের উপর কালো জ্যাকেট পরে রয়েছেন তিনি।গত কয়েকদিন ধরে ইংল্যান্ড থেকে মাঝেমধ্যেই নানা ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন টাইগার। এই ছবিতে তাকে দেখা যাবে কৃতি শ্যাননের বিপরীতে। নিজের অভিষেক ছবি ‘হিরোপান্তি’র পর ফের একবার জুটি বাঁধলেন কৃতি ও টাইগার।
এমনিতেই অ্যাকশন ও নাচের জন্য বলিউডে সুনাম রয়েছে টাইগারের। এই ছবিতেও ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে তাকে। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতেই গিয়েই টাইগার চোখে আঘাত পেয়েছেন বলে নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে।‘গণপত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ বহেল। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন ভাসু ভগনানি, বিকাশ বহেল, দীপশিখা দেশমুখ এবং জ্যাক্কি ভগনানি। গত বছর মোশন পোস্টার রিলিজ হয় এই ছবির। চলতি বছরের শেষে শুরু হল শুটিং।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০২১ /এমএম





