প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদায় নিতে শুরু করেছে গরম। অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। এরই মধ্যে মঙ্গলবার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, যা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
এর আগে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের জেলা নীলফামারীর ডিমলায়, যা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি, মঙ্গলবার কিছুটা বেড়ে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ নভেম্বর ২০২১ /এমএম





