প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে ২২ অক্টোবর শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরবরে আয়োজিত হলো বিশ্ব পোলিও দিবসের র্যালী। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই র্যালীর আয়োজন করে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১।র্যালীতে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রেক ৩২৮১ এর গভর্নর ব্যারিস্টার মুস্তাসিম বিল্লাহ ফারুকী, ডিস্ট্রিক গর্ভরন নোমিনি টিআইএম নূরুল কবীর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারা ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ফারহারা ফেরদৌস, একেএস ছাড়াও বারিধারা সেন্ট্রালের সভাপতি রেজাউল করিম খান এবং ক্লাব মেম্বাররা।পোলিও ডে উপলক্ষে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল বেশ কিছু টি-শার্ট এবং ক্যাপ বিভিন্ন জেলায় রোটারিয়ানদের মাঝে বিতরণ করে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ অক্টোবর ২০২১ /এমএম





