Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আইপিএলের শেষ চারে ওঠার লক্ষ্যে অবিচল চার দল। কোলকাতা, পাঞ্জাব, মুম্বাই আর রাজস্থান— লড়াইয়ে সবার ওপরে থাকা একটি দলই নিশ্চিত করবে প্লে অফ। এমনই এক ‘ডু অর ডাই’ ম্যাচে নিজেদের দলের হয়ে মুখোমুখি হচ্ছেন আসরটি মাতানো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আজ রাত আটটায় শারজায় রাজস্থানের মুখোমুখি হবে কোলকাতা। আসরের শেষ চারে চেন্নাই, দিল্লি ও ব্যাঙ্গালুরুর সঙ্গে লড়তে বাকি এক দল হতে হলে মোস্তাফিজদের জয় পেতে হবে বড় ব্যবধানে। তবুও অপেক্ষা করতে হবে হায়দ্রবাদ-মুম্বাই ম্যাচের দিকে। অন্যদিকে পাঞ্জাবকে হারাতে হবে চেন্নাইয়ের। তাহলেই প্লে অফের টিকিট কাটতে পারবে রাজস্থান। যদিও ব্যাপারটি অনেকটাই জটিল।মোস্তাফিজদের হারিয়ে শেষ চারে উঠতে চান সাকিবরা। ছবি: সংগৃহিত।

অন্যদিকে, আজ রাজস্থানকে হারাতে পারলে শেষ চারে উঠে যাবে কোলকাতা। একই পয়েন্ট নিয়ে থাকা চার দলের মাঝে পয়েন্টে পিছিয়ে রয়েছে পাঞ্জাব। তাই তারা চেন্নাইকে বড় ব্যবধানে হারাতে না পারলে বাদ পড়বে আসর থেকে। তবে শেষ চারের লড়াইয়ে কার্যত লড়ছে কোলকাতা আর মুম্বাই। এদিকে রাজস্থানকে হারিয়ে প্লে অফ নিশ্চিতের হুমকিও অবশ্য ছুড়ে রেখেছেন কোলকাতার অন্যতম স্পিনার সাকিব আল হাসান।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে থাকবেন সাকিব-মোস্তাফিজ উভয়েই। টানটান উত্তেজনা ছাপিয়ে ম্যাচটি সাকিব-মোস্তাফিজুর রহমানের কারণে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি উন্মাদনার অংশ হবে।

কোলকাতার সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

রাজস্থান রয়্যালস: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কুলদীপ যাদব, শ্রেয়াস গোপাল, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ অক্টোবর  ২০২১ /এমএম

 


Array