Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  একসঙ্গে ছবি পোস্ট করলেন ঈশানের মা এবং বাবা, তাও প্রথমবার। হ্যা, বলছি টলিউড নায়িকা নুসরাত জাহান এবং তার সহবাস সঙ্গী যশ দাশগুপ্তের কথা। নুসরাত তার ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগরওয়ালের জন্মদিনে যশকে সঙ্গেই নিয়ে গিয়েছিলেন নায়িকা। সেখানে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যশ।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন যশ ও নুসরাত। বন্ধু প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দুজনে দু’পাশ থেকে তাকে জড়িয়ে ধরেছেন। সেলফি তোলার দায়িত্ব পালন করে‌ছেন যশ। পরে ছবিটি নুসরাতও শেয়ার করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, সদ্য কাজে ফিরেছেন নুসরাত জাহান। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান সাংসদ-তারকা। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কেটেছেন তিনি।

অন্যদিকে, মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরাত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানকার মানুষজনও আমার পরিবার।’

নায়িকার দাবি, ‘মা হওয়ার পর ছয় সপ্তাহও বিশ্রাম নেইনি। তার আগেই কাজে বেরিয়েছি। তবে আমার গোটা টিম বসিরহাটে কাজ করেছে। এখানে আমার আসার থেকেও মানুষের কাজ হওয়াটা বেশি জরুরি।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ অক্টোবর  ২০২১ /এমএম


Array